ছাত্রলীগের
সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, ‘মাদক গ্রহণ করাটা ফ্যাশন নয়
বরং মাদককে না বলতে পারাটাই স্মার্টনেস। শনিবার দুপুরে গাজীপুরের কাপাসিয়ায়
এক ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, মাদক
সৃষ্টি নয়, ধ্বংসের পথ। অকাল মৃত্যু ডেকে আনে। সচেতনতার অভাবে মাদকাসক্ত
হয়ে প্রতিদিন অকালেই ঝরে যাচ্ছে তাজাপ্রাণ।তাই তরুণ সমাজকে মাদক থেকে
বাঁচাতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জাকির হোসাইন বলেন, ‘মাদকের
ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে বাঁচাতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো
বিকল্প নেই। তরুণরাই আমাদের দেশের শক্তি কিন্তু মাদক সেই তরুণ্যকে কেড়ে
নিচ্ছে। আমাদের সবাইকে সামাজিক ভাবে এগিয়ে আসতে হবে।’
তিনি শিক্ষার্থীদের
উদ্দেশে বলেন, ‘সুষ্ঠু রাজনীতি কখনই মানুষকে বিপথে নেয় না। উল্টো আদর্শবান
মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। রাজনীতির পাশাপাশি পড়ালেখা নয় বরং
পড়ালেখা করে যে সময়টুকু অবশিষ্ট্ থাকে সুষ্ঠুরাজনীতির পেছনে ব্যয় করে
বঙ্গবন্ধুর আদর্শবাস্তবায়নে এগিয়ে আসুন।’ জাকির হোসাইন বলেন,
‘বঙ্গবন্ধুকন্যা বৃহৎ জনগোষ্ঠীর ৫৬ হাজার বর্গমাইলের একটি ছো্ট্ট দেশকে
২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।
আপনারাও পাশে দাঁড়িয়ে দেশ প্রেমিক নাগরিক হিসেবে তার হাতকে আরো শক্তিশালী
করে তুলুন।’ এ সময় তিনি জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এলাকাভিত্তিক
শক্ত জনমত গড়ে তুলার জোরালো আহ্বান জানান। কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের
সাধারণ সম্পাদক রাশেদুল হক সৈকতের সঞ্চালনায় ও সভাপতি কায়ূম ভূঁইয়ার
সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কৃষকলীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব আহমেদ রাসেল, সাকিব হাসান সুইম
প্রমুখ।

No comments:
Post a Comment