মঙ্গল
গ্রহে প্রাণের উপস্থিতির অকাট্য প্রমাণ কেউ দিতে পারেনি। সম্ভাবনাময় কিছু
ক্লু পাওয়া গেছে মাত্র। তবে, সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা
একটি বিশেষ বায়ো-ইন্ডিকেটর লিডার যন্ত্র তৈরির কাজে হাত দিয়েছে- যা মঙ্গলে
প্রাণের উপস্থিতি থাকলেই অ্যালার্ট দেবে। বিশেষ প্রযুক্তিসম্পন্ন এই যন্ত্র
স্র্রেফ গন্ধ শুঁকে বলে দিতে পারবে প্রাণের অস্তিত্ব সম্পর্কে। এই সেন্সর
যন্ত্রটি পরবর্তী মঙ্গলগ্রহগামী রোভারে যুক্ত করে দেয়া হবে।
যদি সত্যিই সে
গ্রহে কোথাও কোনো গাছ বা প্রাণী থেকে থাকে, তবে ধরা পড়বে সেন্সরে। এই
যন্ত্রটি হল- এক ধরনের রিমোট সেন্সিং রাডারের মতো। এখানে আলোর সাহায্যে
আবহমণ্ডলের ধূলিকণা পর্যবেক্ষণ করবে যন্ত্রটি এবং পর্যালোচনা করবে তার
গন্ধ। রোভারের ওপরের দিকে অনেকটা নৌকার মাস্তুলের মতো অংশে লাগানো থাকবে
সেন্সরটি, যাতে আলট্রাভায়োলেট লেজারের মাধ্যমে ধূলিকণা পর্যবেক্ষণে সুবিধা
হয়। সেই ধূলিকণা সাম্প্র্রতিক কোনো জৈব প্রক্রিয়ার ফলে তৈরি হয়েছে নাকি
বহুদিন আগেই তৈরি হয়েছিল তাও খুঁজে বের করবে এই যন্ত্র। ওয়েবসাইট।

No comments:
Post a Comment