বাংলাদেশ
জাতীয় ক্রিকেট দল ২০১৫ সালে স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছে। প্রথমবারের
মতো বিশ্বকাপের কোয়াটার ফাইনালে খেলার পাশাপাশি ঘরের মাটিতে পাকিস্তান,
ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমবারের মতো সিরিজ জয়ের কৃতিত্ব
দেখিয়েছে। টাইগারদের এই সব দুর্দান্ত অর্জনের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করেন মাহমুদুল্লাহ রিয়াদ ও উদীয়মান পেসার মোস্তাফিজুর রহমান।
এরই
ফলপ্রসূ হিসেবে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির কুল-বিএসপিএ স্পোর্টস
অ্যাওয়ার্ডে ২০১৫ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জাতীয় দলের
নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে কাটার-মাস্টার
মোস্তাফিজুর রহমান পেয়েছেন ২০১৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের তকমা। এ
অর্জনের পথে মোস্তাফিজ আবার পিছনে ফেলেছেন দুই সতীর্থ সৌম্য সরকার ও
মাহমুদুল্লাহ রিয়াদকে। ক্রিকেট মাঠে নিয়মিত পারফর্ম করার ফল হিসেবে সোমবার
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত পুরস্কার বিতরণী
অনুষ্ঠানে রিয়াদ-মোস্তাফিজদের হাতে তুলে বিএসপিএ-এর পক্ষ থেকে তুলে দেয়া হয়
পুরষ্কার। ক্রিকেটার ছাড়াও আরো অনেকে পুরষ্কৃত হন বাংলাদেশ ক্রীড়ালেখক
সমিতির কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডে। কুল-বিএসপিএ ২০১৫ সালের
পুরস্কার প্রাপ্তদের তালিকা-
বর্ষসেরা
ক্রীড়াবিদ : মোস্তাফিজুর রহমান, সেরা ক্রিকেটারঃ মাহমুদউল্লাহ রিয়াদ, সেরা
দাবাড়ুঃ মোহাম্মদ ফাহাদ রহমান, সেরা আর্চারঃ তামিমুল ইসলাম, উদীয়মান
ক্রীড়াবিদঃ সারোয়ার জামান নিপু (ফুটবল), সেরা সংগঠকঃ ইউসুফ আলী, বর্ষসেরা
কোচঃ সৈয়দ গোলাম জিলানী (ফুটবল), বর্ষসেরা স্পন্সর প্রতিষ্ঠানঃ ম্যাক্স
গ্রুপ, বিশেষ সম্মাননাঃ আমিনুল হক মনি।

No comments:
Post a Comment