নাটোরের
সিংড়ায় জাকির হোসেন (৩৫) নামের এক কৃষকের গলা কাটা লাশ উদ্ধার করেছে
পুলিশ। নিহত কৃষক চলনবিলের বিল তাজপুর গ্রামের দেলবর হোসেনের ছেলে। বুধবার
সকালে সিংড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে
পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা য়ায়, সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ইটালী
ইউনিয়নের বিল তাজপুর গ্রামে নিজ শোয়ার ঘরে কৃষক জাকির হোসেনকে গলা কাটা
অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে দরজার ছিটকিনি ভেঙে উদ্ধার করে হাসপাতালে
নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না
তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী জানায়, প্রায় ৮ বছর
আগে তাড়াশের দিঘলা গ্রামের রহমান প্রামাণিকের মেয়ে রাবিয়া বেগমের সঙ্গে
বিয়ে হয় ওই কৃষকের। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে তার সংসার জীবনে অশান্তি
বিরাজ করছিল। এ কারণে মুক্তি পেতেই জাকির হোসেন নিজ ঘরে বটি দিয়ে গলা
কেটেছে। সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, লাশ উদ্ধার করে ময়না
তদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।

No comments:
Post a Comment