সাতটি
মুসলিম দেশের শরণার্থীদের নিষিদ্ধ করে ডোনাল্ড ট্রাম্প যে আদেশ জারি
করেছেন, তার জবাবে স্টারবাকস বেছে নিয়েছে অনুসরণীয় পথ। শীর্ষস্থানীয় কফি
রিটেইলারটি বলছে, আগামী ৫ বছরে তারা ১০ হাজার শরণার্থীকে চাকরি দেবে।
খবর
এপির। স্টারবাকসের চেয়ারম্যান হওয়ার্ড শুলজ রোববার কর্মীদের কাছে এক চিঠিতে
বলেছেন, সারা বিশ্বের স্টোরগুলোতে এদের নিয়োগ করা হবে। তবে শুরুটা হবে
যুক্তরাষ্ট্রেই। যেসব অভিবাসী বিভিন্ন সময় মার্কিন সেনাদের দোভাষী কিংবা
সহায়তাকারী ছিলেন তাদের নিয়োগ দিচ্ছে তার কোম্পানি। গত প্রেসিডেন্ট
নির্বাচনে হিলারি ক্লিনটনের সমর্থক ছিলেন শুলজ।
তিনি ট্রাম্পের অন্যান্য
নীতির বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন। যেমন চিঠিতে তিনি বলেছেন, স্টারবাকস
মেক্সিকোর কফিচাষীদের সহায়তা করবে, যদিও ট্রাম্প মেক্সিকোর বিরুদ্ধে
বাণিজ্য যুদ্ধ ঘোষণা করেছেন। চিঠিতে শুলজ বলেছেন, তিনি কর্মীদের সঙ্গে
যোগাযোগ আরও বাড়াবেন। বর্তমানে সভ্যতা ও মানবাধিকার আক্রান্ত হচ্ছে বলেও
মন্তব্য করেছেন তিনি।

No comments:
Post a Comment