Sunday, January 1, 2017

বোলিংয়ে শীর্ষ দশে থেকে বছর শেষ মাশরাফি-সাকিবের

ওয়ানডেতে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষ দশে থেকে বছর শেষ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সীমিত পরিসরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং সহ-অধিনায়ক সাকিব আল হাসান। শনিবার আইসিসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নতুন র‌্যাংকিংয়ের তথ্য জানানো হয়। ওয়ানডেতে সাকিব আল হাসান রয়েছেন ৫ম স্থানে।
অন্যদিকে মাশরাফি রয়েছেন ১০ নম্বরে। ওয়ানডেতে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। এদিকে ওয়ানডেতে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। টেস্টে ব্যাটিংয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। বোলিংয়ে ভারতের রবি চন্দন অশ্বিন। টি২০তে ব্যাটিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের বিরাট কোহলি। বোলিংয়ে শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির।

No comments:

Post a Comment