Monday, January 16, 2017

ম্যানসিটিকে উড়িয়ে দিল এভারটন

 ইংলিশ প্রিমিয়ার লীগে রোববার দিনের প্রথম ম্যাচে নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে এভারটন। রোমেলু লুকাকুর গোলে এগিয়ে যায় পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থাকা এভারটন। দ্বিতীয়ার্ধে কেভিন মিরালেস ও টম ডেভিসের গোলের পর যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন অ্যাডেমোলা লুকম্যান। এই নিয়ে লীগের শেষ তিন রাউন্ডে দ্বিতীয়বার হারল সিটি। গত বছরের শেষদিন লিভারপুলের মাঠে হারের দু’দিন পর বার্নলের বিপক্ষে জিতেছিল গুয়ার্ডিওলার দল। গুডিসন পার্কে দারুণ এক পাল্টা আক্রমণে এগিয়ে যায় স্বাগতিকরা। মাঝমাঠের কাছ থেকে মিডফিল্ডার ডেভিসের কাছ থেকে ডি-বক্সে বল পেয়ে মিরালেস বাড়ান স্বদেশী লুকাকুকে। বিনা বাধায় জেরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই বেলজীয় ফরোয়ার্ড।
৪৭ মিনিটে ডি-বক্সের বাইরে জন স্টোনস বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে পেয়ে যান রস বার্কলে। তার ছোট পাস ধরে ভেতরে ঢুকে ডান পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন বেলজিয়ামের মিডফিল্ডার মিরালেস। ৭৯ মিনিটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ইংলিশ মিডফিল্ডার ডেভিসের গোলে সিটির হার নিশ্চিত হয়ে যায়। যোগ করা সময়ে বদলি খেলোয়াড় লুকম্যানের গোলে বড় জয় নিশ্চিত হয় এভারটনের। ২১ ম্যাচে এভারটনের পয়েন্ট ৩৩। সিটির পয়েন্ট ৪২। শীর্ষে থাকা চেলসির ৫২। এদিকে শনিবার স্পেনের দুই খেলোয়াড় মার্কোস আলোনসো ও পেদ্রোর গোলে গতবারের চ্যাম্পিয়ন লেস্টার সিটিকে সহজেই হারিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি। কিং পাওয়ার স্টেডিয়ামে ৩-০ গোলে জিতেছে আন্তোনিও কন্তের দল। আলোনসো দুটি ও পেদ্রো একটি গোল করেন। প্রিমিয়ার লীগে টানা ১৩ ম্যাচ জেতার পর গত সপ্তাহে টটেনহ্যাম হটস্পারের মাঠে ২-০ গোলে হেরেছিল চেলসি। ওয়েবসাইট।

No comments:

Post a Comment