নির্বাচন
কমিশন গঠন নিয়ে আজ বিকাল চারটায় রাষ্ট্রপতির সাথে বৈঠক গণফোরামের বৈঠক
হবে। গণফোরামের একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির সাথে সংলাপে সমাজের
সর্বস্তরের জনগণের মধ্যে আস্থাভাজন এবং মুক্তিযুদ্ধের আর্দশে বিশ্বাসী এমন
একজন ব্যক্তিকে নিয়ে সার্চ কমিটি গঠনের প্রস্তাব দেবে তারা। সার্চ কমিটির
প্রধান হিসাবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতিকে নিয়োগের
পরামর্শ থাকবে দলটির পক্ষ থেকে। কমিটিকে সর্বস্তরের জনগণের প্রতিনিধিকে
অর্ন্তভুক্ত করার প্রস্তাবও থাকছে দলটির পক্ষ থেকে।
অপরদিকে নির্বাচন
কমিশনে সংখ্যালঘু, নারীসহ গণমাধ্যমের একজন প্রতিনিধিকে রাখার প্রস্তাব দেবে
গণফোরাম। পার্টির সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু জানান, বিকাল চারটায়
অনুষ্ঠিত বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠকে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন
দলের ১৪ জন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। অন্য সদস্যরা হলেন সাধারণ
সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী,
মফিজুল ইসলাম কামাল, আ ও ম শফিউল্লাহ, মোশতাক আহমদ প্রমুখ।

No comments:
Post a Comment