Sunday, January 29, 2017

লক্ষ্মীপুরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর সদর উপেজেলায় সাবেক ইউপি সদস্য সফিউল্যাহ সাবুকে (৫৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক গ্রামে এ ঘটনা ঘটে। সফিউল্যাহ সাবু তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন এবং ওই গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে।
নিহতের ছেলে আলাউদ্দিন জানান, মধ্যরাতে দরজা ভেঙে একদল ডাকাত তাদের ঘরে ঢোকে। স্বর্ণালংকার লুটের  সময় বাধা দিলে বাবাকে ডাকাতেরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয়দের বরাতে তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওমর ফারুক ভুলু জানান, আক্রান্তদের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের মেঝেতে সাবুর রক্তাক্ত গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখেন। রোববার সকালে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়। তবে লক্ষ্মীপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

No comments:

Post a Comment