Sunday, January 22, 2017

গৌরীপুরে বৃদ্ধকে গলাকেটে হত্যা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নে আফাজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা। তিনি ওই ইউনিয়নের খোদাব´পুর নয়াপাড়া গ্রামের মৃত শহর আলীর পুত্র।
আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে একটি ব্রীজের নিচ থেকে গৌরীপুর থানা পুলিশ বৃদ্ধার লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, শনিবার রাতে দুবৃর্ত্তরা আফাজ উদ্দিনের গলাকেটে হত্যার পর লাশ ব্রীজের নিচে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহম্মদ লাশ উদ্ধারের কথা স্বীকার করে জানান, হত্যার কারণ এখনো জানা যায়নি।

No comments:

Post a Comment