যুক্তরাষ্ট্রের
নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। নারীদের নিয়ে
আপত্তিকর মন্তব্য করে নির্বাচনের আগে তোপের মুখে ছিলেন তিনি। ট্রাম্প
নারীবাদীদের বিক্ষোভের মুখে পড়বেন এটাই স্বাভাবিক। তবে ঠিক ট্রাম্প এখন
পর্যন্ত সে ধরনের বিক্ষোভের মুখে না পড়লেও পড়েছে তার মোমের মূর্তি।
মাদ্রিদের বিখ্যাত জাদুঘরে রাখা নতুন মার্কিন প্রেসিডেন্টের মোমের মূর্তির
ওপর হামলে পড়েছেন নারীবাদী সংগঠন ফেমেন-এর একজন নগ্নবক্ষ কর্মী। এ ধরনের
প্রতিবাদের জন্য তারা সুপরিচিত। নিরাপত্তাকর্মীদের ফাঁক গলিয়ে ট্রাম্পের
মোমের মূর্তির কাছে পৌঁছে যান নগ্নবক্ষের ওই নারীবাদী কর্মী। ওই সময়
মূর্তির ঊরুসন্ধি স্পর্শ করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে নিরাপত্তাকর্মীরা
তাকে সেখান থেকে সরিয়ে নেন। মাদ্রিদ জাদুঘরের ওই ঘটনার দায় স্বীকার করে
টুইট করেছে নারীবাদী সংগঠন ফেমেন। তবে এতে অসন্তোষ প্রকাশ করে জাদুঘরের
জনসংযোগ প্রধান গঞ্জালো প্রেসা বলেন, 'তারা যদি এমনটি করতে চায় তাহলে
সরাসরি তার (ট্রাম্প) কাছে যেতে পারে, এটা খুবই সহজ।'

No comments:
Post a Comment