Wednesday, February 8, 2017

চান্দিনায় ১ হাজার পিচ ইয়াবাসহ যুবক আটক

কুমিল্লার চান্দিনায় এক হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ জাহিদুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
জাহিদুল ইসলাম কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকার আব্দুল মান্নানের ছেলে। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মনিরুল ইসলাম জানান, বাস স্টেশন এলাকায় সন্দেহভাজন ঘোরাঘুরি করার সময় তাকে আটক করা হয়। এসময় তার ব্যাগে থাকা ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হচ্ছে।

No comments:

Post a Comment