Saturday, February 25, 2017

ক্রোনিয়ে অনেক আগে থেকেই ফিক্সিংয়ে জড়িত ছিলেন!

তিনি আর বেঁচে নেই। কিন্তু তার জীবনের এক ভয়ঙ্কর সত্যি জানার দাবি করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক কেপলার ওয়েসেলস। তার কথায়, ২০০০ সালে নয়, অনেক অনেক আগে থেকে ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে ছিলেন হ্যান্সি ক্রোনিয়ে। ২০০০ সালের এপ্রিল মাসে দিল্লি পুলিশ অভিযোগ দায়ের করে, ক্রোনিয়ে ভারতের বিরুদ্ধে একদিনের ম্যাচে ফিক্সিংয়ে জড়িত ছিলেন। ক্রোনিয়ে পরে স্বীকার করেন, তিনি জুয়াড়িদের কাছ থেকে টাকা নিয়েছিলেন ১৯৯৬ সাল থেকেই। কেপলার ওয়েসেলস বলেন, ‘‌হ্যান্সির কিছু মন্তব্য শুনে আমার সন্দেহ হয়েছিল। তাতেই মনে হয়েছিল, সব ঠিক নেই। পাকিস্তানের বিরুদ্ধে একবার ম্যাচ চলছে। ওদের উইকেট ফেলার পর আমরা সবাই একে–অন্যের আলিঙ্গনে। পাকিস্তানের স্কোর তখন ১২০/‌৪। হ্যান্সি ক্রোনিয়ে সতীর্থদের কাছে এসে বলল, চিন্তার কিছু নেই।
আমরাই ম্যাচটা জিতব। কারণ, পাকিস্তান জেতার মতো খেলবেই না। ওদের কোনো তাগিদই দেখতে পাবে না!‌ কথাটা শুনে অবাক হয়েছিলাম।’‌ এখানেই শেষ নয় ওয়েসেলস আরো এক ঘটনার উল্লেখ করেছেন, ‘‌পাকিস্তানের বিরুদ্ধে আরো একটা ম্যাচ চলছে। মাত্র ২১৫ রানের টার্গেট। ২ উইকেটে ওদের রান ছিল ১০১। অথচ হুড়মুড় করে সবাই ভেঙে পড়ল ১৭৮ রানে!‌ তিন–তিনজন ব্যাটসম্যান রান আউট হয়ে গেল!‌ ক্রোনিয়ে এই সময় যা যা মন্তব্য করেছিল, তাতেই বুঝেছিলাম কিছু তো একটা চলছে। যা একেবারেই স্বচ্ছ নয়।’‌

No comments:

Post a Comment