ইউরোপে
পাড়ি জমানো শরণার্থীদের মধ্য থেকে ৩ হাজার শরণার্থী গ্রহণের প্রতিশ্রুতি
দিলেও মাত্র ৩৫০ জন শিশুকে গ্রহণ করবে ব্রিটেন। ব্রিটিশ সরকারের এ
সিদ্ধান্তে দেশটির আইনজীবী ও নাগরিকরা মর্মাহত হয়েছেন। ২০১৬ সালে সংশোধিত
ব্রিটেনের অভিবাসন আইন অনুসারে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কতজন
শরণার্থীদের সাহায্য করা হবে তা নির্ধারণের কথা বলা হয়েছে। ওই আইন
প্রবক্তার নামানুসারে ‘ডুবস সংশোধনী’তে ১৩ বছরের কম বয়সী শিশু শরণার্থীদের
গ্রহণের বিষয়টি গুরুত্ব দেয়া হয়। এপির খবরে বলা হয়, ওই সংশোধনীকে
সমর্থনকারী আইনজীবীরা ধারণা করেছিল,
প্রায় ৩ হাজার শিশুকে গ্রহণ করা সম্ভব
হবে। তবে বৃহস্পতিবার ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড ঘোষণা
করেন, সরকার ৩৫০ জনের বেশি শরণার্থীকে প্রবেশের অনুমতি দেবে না। ফলে
ব্রিটেন সরকার তার প্রতিশ্রুতি ভেঙেছে বলে অভিযোগ তুলছেন দেশটির
রাজনীতিবিদরা। শরণার্থী গ্রহণসংক্রান্ত ওই সংশোধনীর প্রবক্তা লর্ড আলফ্রেড
ডুবস বলেন, ইতিহাসের ভুল পথে আজ ব্রিটেনকে দাঁড় করিয়েছেন তেরেসা মে
(ব্রিটিশ প্রধানমন্ত্রী)। এটা আমাদের দেশের জন্য লজ্জা যে, শিশু
শরণার্থীদের জন্য ব্রিটেনে নিরাপদ ভবিষ্যৎ তৈরির ‘ডুবস স্কিম’কে বাতিলের
সিদ্ধান্ত নিয়েছেন তেরেসা।

No comments:
Post a Comment