Thursday, February 9, 2017

টেকনাফে ৭ লাখ ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ২১ কোটি টাকা মূল্যের ৭ লাখ বড়ি ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে উপজেলার শাহপরীর দ্বীপে নাফ নদীর মোহনা থেকে ওই ইয়াবা জব্দ করা হয়। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, ভোরে শাহপরীর দ্বীপে নাফনদীর মোহনা বদরমোকাম এলাকা দিয়ে ইয়াবার একটি বড়চালান আসার খবর পেয়ে সেখানে অবস্থান নেয় বিজিবি।
এসময় একটি নৌকা কয়েকজন পাচারকারী মিয়ানমার থেকে ওই এলাকায়  এলে তাদের থামানোর সংকেত দেয়া হয়। বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই তারা নৌকা থেকে লাফিয়ে দ্রুত নাফনদী দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিযে যায়। এসময় ওই নৌকাটিতে ফেলে যাওয়া একটি বস্তা থেকে সাত লাখ  ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিকমূল্য ২১ কোটি টাকা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানান বিজিবির অধিনায়ক।

No comments:

Post a Comment