গাজীপুর
সিটি কর্পোরেশনের টঙ্গীর বাজার এলাকায় রেলসেতুর পাশে রক্ষিত ঝুটের স্তুপে
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে একটি রেলসেতুর কয়েকটি পিলার ও
স্লিপার ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার
ভোর ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের টঙ্গীবাজার এলকার পশ্চিমপাশের রেল
ব্রিজের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী
স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা সোয়া ঘণ্টার টেষ্টায় আগুন নেভায়। এলাকাবাসী ও
টঙ্গী ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, টঙ্গীবাজার এলাকার পশ্চিমপাশের রেল
ব্রিজের পাশ স্তুপ করে রাখা পলিথিন ও ঝুটের বস্তায় সকাল সোয়া ৬টার দিকে
আগুন লাগে। এ সময় স্থানীয়রা এবং খবর পেয়ে টঙ্গী ফায়ার দুটি ইউনিটের কর্মীরা
ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করে। টঙ্গী ফায়ার স্টেশনের
স্টেশন অফিসার আতিকুল রহমান জানান, পলিথিনের বস্তা থেকে সৃষ্ট আগুনে
পশ্চিমপাশের রেল ব্রিজের পিলার এবং কয়েকটি স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে
ওই ব্রিজ দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। টঙ্গী ফায়ার দুটি ইউনিটের কর্মীরা
প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। তিনি আরো জানান, অপর ব্রিজ দিয়ে
ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

No comments:
Post a Comment