Wednesday, February 22, 2017

ইয়েমেনসহ চার দেশে ১৪ লাখ শিশু দুর্ভিক্ষকবলিত

চারটি দেশের প্রায় ১৪ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং চলতি বছরই তারা মারা যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সোমবার সংস্থাটি জানায়, দু’বছর ধরে যুদ্ধ চলা ইয়েমেনে ৪ লাখ ৬২ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। উত্তরপূর্ব নাইজেরিয়ায় একই পরিস্থিতির শিকার সাড়ে চার লাখ শিশু। ইউনিসেফ বলছে, সোমালিয়ায় খরায় দুর্ভিক্ষের মুখোমুখি ১ লাখ ৮৫ হাজার শিশু। তবে কয়েক মাসের মধ্যে এই সংখ্যা বেড়ে ২ লাখ ৭০ হাজারে উন্নীত হতে পারে।
দক্ষিণ সুদানে ২ লাখ ৭০ হাজার শিশু অপুষ্টির শিকার। ইউনিসেফের পরিচালক অ্যান্থনি লেক দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়ে বলেছেন, আমরা চাইলে বহু জীবন বাঁচাতে পারি। এর একদিন আগে জাতিসংঘ বলেছিলেন দক্ষিণ সুদানের একাংশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। গত ছয় বছরের মধ্যে জাতিসংঘ এই প্রথম কোন এলাকাকে দুর্ভিক্ষ কবলিত ঘোষণা করল।

No comments:

Post a Comment