আরও
একবার ঢাকার ছাড়পত্র পেলেন কলকাতার চিত্রনায়িকা পাওলি দাম। হাসিবুর রেজা
কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবিটি সম্প্রতি আনকাট ছাড়পত্র পেয়েছে। এ ছবিতে
অভিনয় করেছেন পাওলি দাম। ছবির প্রাণকেন্দ্রে রয়েছে ঢাকাই ছবির কিং শাকিব
খান। ক্যারিয়ারের অন্যতম ছবি হিসেবে সত্তার নাম এরই মধ্যে ঘোষণা করেছেন কিং
খান। পরিচালকও অনেকটা চ্যালেঞ্জ নিয়ে শাকিবকে নিয়ে ছবিটি নির্মাণ করেছেন।
আর সেখানে গল্পের প্রয়োজনেই পাওলি দামকে নেয়া হয়েছে বলে জানিয়েছেন। এ ছবিতে
অভিনয় প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আমার ক্যারিয়ারে অন্যমত ছবি সত্তা। ঠিক
বাণিজ্যিক বা গতানুগতিক ধারার নয়।
তবে উপভোগ করার মতো একটি ছবি। অবশ্যই
দর্শকরা বিনোদিত হবেন।’ পাওলি দামও বিভিন্ন সময় ঢাকায় শুটিং করতে এসে ছবিটি
নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘গল্পের কারণেই ছবিটি উতরে
যাবে। বিশেষ করে শাকিব খানের পারফরম্যান্স দেখার মতো। জমবেও ভালো।’ প্রায়
দুই বছর আগে প্রথম টিজার প্রকাশের পরই আলোচনায় সত্তা। শিগগিরই ছবি মুক্তির
তারিখ ঘোষণা করা হবে বলে পরিচালক জানান।

No comments:
Post a Comment