গাজা
উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালানো হয়েছে। সোমবার ভোরে
এ হামলা চালানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। সামরিক বাহিনীর এক বিবৃতিতে
বলা হয়, ‘গাজা উপত্যকা থেকে ছোঁড়া একটি রকেট ইসরাইলের দক্ষিণাঞ্চলের
উম্মুক্ত স্থানে আঘাত হানে। এতে কেউ হতাহত হয়নি।’
বিবৃতিতে বলা হয়, রকেট
হামলার পর নিরাপত্তা বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছে এবং
তদন্তের জন্য রকেটের গোলার ভাঙ্গা টুকরোগুলো উদ্ধার করা হয়। ফেব্রুয়ারি
মাসের গোড়ার দিকে গাজায় ইসরাইলি বাহিনীর ট্যাঙ্ক ও বিমান হামলায় তিন
ফিলিস্তিনি নাগরিক আহত হয়। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে চালানো রকেট হামলার জবাব
দিতেই তারা এ হামলা চালায়।

No comments:
Post a Comment