Wednesday, February 1, 2017

মাগুরায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

মাগুরায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ জোবান শেখ (৩৩) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। এ সময় পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন বলে দাবী করেছে পুলিশ। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুর্দশর রায় জানান, ধলহারা -বিনোদপুর সড়কের চাউলিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে এমন সংবাদ পায় পুলিশ। এ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২ টার দিকে সদর থানার এসআই গাজী শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌছালে তারা পুলি কে লক্ষ্য করে গুলি ছোড়ে।
পুলিশও পাল্টা ৫/৬ রাউন্ড গুলি বর্ষন করলে তারা পালিয়ে যায়। এ সময় চাউলিয়া মাঠের দক্ষিন পাশে ডাকাত সর্দার জোবানের গুলিবিদ্ধ মৃত দেহ পাওয়া যায়। পুলিশ ঘটনা স্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি,১টি ম্যাগজিন,২টি রামদা, ৪টি বন্দুকের গুলির খোসা উদ্ধার করে। নিহত জোবান চাউলিয়া গুচ্ছগ্রাম এলাকার সোহরাব শেখের ছেলে। তার বিরুদ্ধে মাগুরা সদরসহ বিভিন্ন থানায় সন্ত্রাস, চাঁদাবাজি,খুন, ধর্ষনসহ ১৩টি মামলা রয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য সদর থানা থেকে হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।

No comments:

Post a Comment