নানা
আলোচনা-সমালোচনার মুখে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন ইংলিশ অধিনায়ক
অ্যালিস্টার কুক। এরপরেই খোঁজা শুরু হয় তার যোগ্য বিকল্প। শেষ পর্যন্ত
বিকল্প খুঁজে পেয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড-ইসিবি। আর তাদের পছন্দ ও
সিদ্ধান্ত অনুযায়ী ইংলিশ টেস্ট দলের পরবর্তী নেতৃত্বের জোয়াল টানবেন জো
রুট। আর এ কাজে তার সহকারী হবেন বেন স্টোকস। খবর বিবিসি'র। জানা গেছে
ইসিবির প্রস্তাবে রুটও রাজি হয়েছেন। সব ঠিক থাকলে আগামী পরশু অধিনায়ক
হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে আসবেন রুট।
এদিকে রুটকে প্রস্তাব দেয়ার আগে
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ইসিবির ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস
দলের সিনিয়র ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, মঈন আলী ও জস
বাটলারের সঙ্গে কথা বলেছেন। সবশেষে রুটকে অধিনায়কের প্রস্তাব দেয়া হয়। শেষ
পর্যন্ত সবকিছু ভালোয় ভালোয় মিটে গেলে আগামী ৬ জুলাই লর্ডসে দক্ষিণ
আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে অভিষেক হবে নতুন অধিনায়কের। অধিনায়ক হবার আগে
২৬ বছরে পা রাখা রুট কুকের সহকারী হিসেবে কাজ করেছেন। এছাড়া ইয়র্কশায়ারে
কয়েকটি ম্যাচে অধিনায়কত্বও করেছেন। সবচেয়ে বড় কথা ৫৩ টেস্ট খেলা এই
ব্যাটসম্যান গত দুই বছর ধরে ইংল্যান্ডের শীর্ষ খেলোয়াড়দের একজন। সর্বশেষ
বাংলাদেশ ও ভারত সফর শেষেই কুকের অধিনায়কত্ব প্রশ্নের সম্মুখিন হয়। শেষ
পর্যন্ত গত সোমবার নেতৃত্ব ছেড়ে দেন কুক।

No comments:
Post a Comment