Tuesday, February 14, 2017

‘মেসির পর জেসুস’

মাত্র ১৯ বছর বয়সেই পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন ব্রাজিলের গাব্রিয়েল জেসুস। তার স্বদেশী দু’বারের বিশ্বসেরা ফুটবলার রোনালদিনহোরও মনে হচ্ছে লিওনেল মেসির পর বিশ্বসেরা হবেন জেসুস। ব্রাজিলের ঘরোয়া লীগের দল পালমেইরাস থেকে গত জানুয়ারিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া জেসুস এরই মধ্যে সেরা একাদশে জায়গা পাকা করে ফেলেছেন। সিটির জার্সিতে গত দুই ম্যাচে করেছেন তিন গোল।
সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জার্সিও উঠেছে তার গায়ে। ছয় ম্যাচে চার গোল করেছেন জেসুস। রোনালদিনহো তাই এই উঠতি ব্রাজিলিয়ানের মধ্যে আগামীর বিশ্বসেরাকে দেখছেন। ‘ম্যানচেস্টার সিটি বিশেষ মানের এক ফুটবলারকে পেয়েছে; গাব্রিয়েল জেসুস,’ বলেছেন রোনালদিনহো। মিররকে তিনি বলেন, ‘ভবিষ্যতে জেসুস বিশ্বসেরা হতে পারে।’ ওয়েবসাইট।

No comments:

Post a Comment