Wednesday, February 8, 2017

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নেইমারের

তিন বছর আগে চোট পেয়ে মাঝপথেই শেষ হয়ে গিয়েছিল তার বিশ্বকাপ স্বপ্ন। সেই যন্ত্রণা খানিকটা লাঘব হয়েছে গত অলিম্পিকে অধরা স্বর্ণ দেশকে এনে দিয়ে। কিন্তু আসল স্বপ্নটা যে এখনও পূরণ হয়নি। তার ট্রুফির ক্যাবিনেটে প্রায় প্রতিটা ট্রুফি আছে। খালি আছে একটাই জায়গা- বিশ্বকাপ। ব্রাজিল মানেই তো বিশ্বফুটবলের সেই ঐতিহাসিক দেশ। যাদের প্রতিটা প্রজন্মে একটা করে সোনার প্লেয়ার রয়েছে। প্রায় প্রতিটা মহাদেশে একটা করে বিশ্বকাপ ট্রুফি রয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন অঞ্চলে শীর্ষে থাকা ব্রাজিল প্রায় পৌঁছেই গেছে রাশিয়া। আর এখন থেকেই দেশকে বিশ্বকাপ জেতানোর স্বপ্ন দেখছেন নেইমার। ‘আমি এখন থেকেই ২০১৮ বিশ্বকাপ নিয়ে ভাবছি।
আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। এখন থেকেই কল্পনা করছি সেই মুহূর্তটা, যখন আমরা বিশ্বচ্যাম্পিয়ন হব,’ বলছেন ব্রাজিলের পোস্টার বয়। সদ্য ২৫-এ পা দিয়েছেন। এত কম বয়সে ব্রাজিলের ইতিহাসে অন্যতম সেরা গোলদাতা তিনি। ‘ব্রাজিলের হয়ে খেলতে পারায় গর্ব হয়। আরও গোল করতে চাই। রেকর্ড গড়তে চাই। এখনও অনেক ট্রুফি জেতা বাকি,’ বলছেন বার্সার মহাতারকা। লা লীগায় এখনও রিয়াল মাদ্রিদের থেকে এক ম্যাচ বেশি খেলে দু’নম্বরে বার্সা। বিশেষজ্ঞদের মতে, বার্সেলোনার জেতার সুযোগ নেই। নেইমার অবশ্য বলছেন, ‘গতবারও আমরা ১২ পয়েন্ট এগিয়ে ছিলাম রিয়ালের থেকে।’ ওয়েবসাইট।

No comments:

Post a Comment