প্রস্তুতি
ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসের জ্বালানি পেয়ে গিয়েছিলেন
রুমানারা। সেই জয় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে যে আত্মবিশ্বাসের যথেষ্ট রসদ
জুগিয়েছে, তা বোঝা গেল কাল পাপুয়া নিউগিনির বিপক্ষে প্রথম ম্যাচে।
শ্রীলংকায় নারী বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের বাছাইপর্বে বাংলাদেশের
শুরুটা হল দাপুটে জয়ে। দুর্বল পাপুয়া নিউগিনিকে ১১৮ রানে বিধ্বস্ত করেছে
বাংলাদেশ। মঙ্গলবার কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টসে জিতে বাংলাদেশের
মেয়েরা ২১৫ রানের পাহাড় দাঁড় করান প্রতিপক্ষের সামনে। শারমিন আক্তার ও
ফারজানা হকের ফিফটি বড় সংগ্রহ পেতে সহায়তা করে বাংলাদেশকে। শারমিন ৫৬ ও
ফারজানা ৫১ রান করেন। সানজিদা ইসলামের ব্যাট থেকে আসে ২৮ রান। সালমা খাতুন ও
শায়লা শারমিন দু’জনই অপরাজিত থাকেন যথাক্রমে ৩২ এবং ২০ রানে। জবাবে পাপুয়া
নিউগিনির মেয়েরা ৩৩ ওভারের মধ্যে মাত্র ৯৭ রানে গুটিয়ে যান।
জাহানারা,
পান্না, সালমা ও রুমানা প্রত্যেকে দুটি করে উইকেট পান। একটি উইকেট নেন
খাদিজাতুল কুবরা। পাপুয়া নিউগিনি এখনও ওয়ানডে স্ট্যাটাস পায়নি। তাই এ ম্যাচ
ওয়ানডের মর্যাদা পাবে না। এদিকে সুপার সিক্সে ওঠার পথে এ জয় অনেকখানি
এগিয়ে দিল বাংলাদেশকে। সুপার সিক্সে জায়গা করে নিতে হলে গ্রুপপর্বের বৈতরণী
পার হতে হবে বাংলাদেশের মেয়েদের। বাংলাদেশের গ্রুপে পাপুয়া নিউগিনি ছাড়াও
রয়েছে স্কটল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপের সেরা তিনটি দল
খেলবে সুপার সিক্সে। আর সুপার সিক্সের সেরা চারটি দল নারী ক্রিকেট
বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। নারী ক্রিকেট বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত
হবে আগামী জুনে। বাংলাদেশ আজ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে পাকিস্তানের
বিপক্ষে।

No comments:
Post a Comment