নিউজিল্যান্ড
থেকে ইনজুরি নিয়ে ফিরেছেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল হক।
বাংলাদেশ দলের এ তিনজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান কাল নেটে ঝালাই করে নিলেন
নিজেদের। পেস ও স্পিন দু’ধরনের বোলিংই সমান স্বাচ্ছন্দ্যে খেলেছেন তারা।
ব্যাটিং করার সময় ব্যথা-ট্যথা অনুভব করেননি তিনজনের কেউই। এ স্বস্তিদায়ক
খবর দিয়েছেন বাংলাদেশ দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসল। সুতরাং ভারতে আসন্ন
একমাত্র টেস্টে তাদের খেলা নিয়ে তেমন সংশয় থাকছে না। আগামী ৯ ফেব্রুয়ারি
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হবে এ ঐতিহাসিক টেস্ট ম্যাচ।
আগামীকাল ভারত রওনা হবে বাংলাদেশ দল। ভারতে এটা বাংলাদেশের প্রথম টেস্ট
ম্যাচ। আজ ঘোষণা করা হবে বাংলাদেশ দল। ভারত সফরের আগেই পুরোপুরি ফিট হয়ে
উঠবেন মুশফিক, মুমিনুল ও ইমরুল।
এনমটা আশা করে হ্যালসল বলেন, ‘মুশফিক,
মুমিনুল ও ইমরুলের ভালো উন্নতি হচ্ছে। ফিজিও জানিয়েছেন ব্যাটিং অনুশীলন
করার সময় তিন ব্যাটসম্যান ব্যথা অনুভব করেনি। আশা করি, দ্রুত পুরোপুরি ফিট
হয়ে উঠবে ওরা।’ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনজুরির
কারণে খেলতে পারেননি তিনজনই। প্রথম টেস্টে রান নিতে গিয়ে বাঁ পায়ের ঊরুতে
টান পড়ে ওপেনার ইমরুলের। এরপর পাঁজরে চোট পান মুমিনুল। ওই টেস্টেই আঙুলে
আঘাত পান মুশফিক। এদিকে কয়েকদিন ধরেই জিম ও রানিং করছিলেন মুশফিক ও ইমরুল।
মুশফিক দু’দিন ধরেই হালকা ব্যাটিংও করেন। এদিন মিরপুরের ইনডোরে ভিন্ন তিনটি
নেটে ব্যাটিং প্র্যাকটিস করেন তিনজন। অনুশীলনে আত্মবিশ্বাসী মনে হয়েছে
তাদের। আবু হায়দার রনি ও শুভাশিস রায়ের বল সামলেছেন অনায়াসে। স্পিন বল
খেলেছেন সাবলীলভাবে। তাদের ব্যাটিং দেখে মনেই হয়নি ইনজুরির সঙ্গে লড়াই
করছেন তারা। তাদের অনুশীলন দেখেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী,
ট্রেনার মারিও ভিল্লাভারায়েন, ফিজিও ডিন কনওয়ে এবং সহকারী ও ফিল্ডিং কোচ
রিচার্ড হ্যালসল।

No comments:
Post a Comment