মাঠে
তার বিধ্বংসী মেজাজের সঙ্গে পরিচিত গোটা ফুটবলবিশ্ব। এবার আক্ষরিক অর্থেই
ধ্বংসযজ্ঞ চালালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! ঢিল ছুড়ে আম পাড়ার মতোই নিখুঁত
শটে আকাশ থেকে মাটিতে নামালেন ড্রোন। পুরো ব্যাপারটাই আসলে অবসর সময়ের
নিখাদ বিনোদন। পোকার স্টার্সের হয়ে মজার এক চ্যালেঞ্জে এনবিএ তারকা ডুয়ানে
ওয়েডের সঙ্গে লড়াইয়ে নেমেছিলেন রোনাল্ডো।
চ্যালেঞ্চটা ছিল, উড়ন্ত একটি
ড্রোন ঘায়েল করতে হবে ফুটবল দিয়ে। কাজটা নিঃসন্দেহে কঠিন। কিন্তু রিয়াল
মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টারের নিশানা সত্যিই নিখুঁত। রোনাল্ডোর এক শটেই
বারোটা বেজে যায় ড্রোনের। কয়েক টুকরো হয়ে খসে পড়ে মাটিতে। এবার না
সত্যিকারের বিমানকে টার্গেট করে বসেন রোনাল্ডো!

No comments:
Post a Comment