Saturday, February 25, 2017

চাঁদপুরে লাশ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ধেররা এলাকা থেকে ওমর ফারুক চৌধুরী (৫২) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাত ১০টায় ধেররা চৌধুরী বাড়ির নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফারুক ওই বাড়ির মৃত অহিদুল হায়দার চৌধুরীর ছেলে এবং একজন সমাজকর্মী ছিলেন।
হাজীগঞ্জ পৌর প্যানেল মেয়র রায়হান রহমান জানান, ফারুক চৌধুরী ২০১৫ সালের পৌর নির্বাচনে নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী ছিলেন।

No comments:

Post a Comment