জাতীয়
দলের প্রসঙ্গটা উঠলে চলে আসে মাশরাফির নামও। ভারত সফরে ছিলেন না।
শ্রীলঙ্কায় যেহেতু টেস্ট সিরিজ দিয়ে শুরু, তাই মাশরাফি প্রসঙ্গটা আপাতত নেই
আলোচনাতে। ওয়ানডে সিরিজের আগেই আবার মাশরাফি উঠবেন সরব হয়ে! আসলে ইনজুরির
যে দীর্ঘ তালিকা, তাতে রয়েছে মাশরাফিরও নাম। নিউজিল্যান্ড সফরের শেষের দিকে
ইনজুরিতে পড়েন বাংলাদেশের এ পেসার। ইনজুরি নিয়েই ফিরেছেন দেশে। আসন্ন
শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-২০ স্কোয়াডে আছেন তিনি। অধিনায়কত্বও করবেন।
কিন্তু মাশরাফি কি সুস্থ? আলোচনাটা উঠে আসে। এ ব্যাপারে প্রধান নির্বাচক
মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজের আগেই মাশরাফিকে
আমরা পাব। ইতোমধ্যে আমরা যে খোঁজ খবর নিয়েছি, তা সবই পজিটিভ। মাশরাফি
নিয়মিত খেলবেন ওই সিরিজে।’
ইনজুরির সাথে লড়াইয়ের অভ্যাস দীর্ঘ ১৬ বছরের
ক্যারিয়ারে ওতপ্রোতভাবেই জড়িয়ে। দুই হাঁটুতে অন্তত সাতবার অস্ত্রোপচার
হয়েছে তার। টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকতে হচ্ছে তার ইনজুরির কারণেই। একবার
তো আশাই ছেড়ে দিয়েছিলেন। কিন্তু অদম্য তিনি। ইনজুরির সাথে লড়াই করে আবার
ফিরেছেন। মাশরাফির ব্যাপারে বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী বলেন,
‘গত পরশু স্ক্যান করানো হয়েছিল মাশরাফির। কোনো সমস্যা ধরা পড়েনি। দ্রুত তার
উন্নতি হচ্ছে। আশা করছি, ওয়ানডে সিরিজ শুরুর আগেই সে সেরে উঠবে।’
উল্লেখ্য, গত ৮ জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-২০
ম্যাচে নিজের ফিরতি বল ঠেকাতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুলে চোট পান মাশরাফি।
পরে জানা যায়, তার ডান কবজির হাড়েও চিড় ধরা পড়ে। সেটা রিকভারেই ব্যস্ত তিনি
দেশে ফেরার পর থেকে। মার্চে শ্রীলঙ্কায় প্রথম ওয়ানডে ২৫ মার্চ (দিন-রাত),
দ্বিতীয় ওয়ানডে ২৮ মার্চ (দিন-রাত) এবং তৃতীয় ওয়ানডে ১ এপ্রিল। আর দুইটি
টি-২০ ম্যাচ হবে ৪ ও ৬ এপ্রিল।

No comments:
Post a Comment