পাকিস্তানের
আফগান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় গোলযোগপূর্ণ উপজাতি অধ্যুষিত
এলাকায় বিস্ফোরণে আধাসামরিক বাহিনীর তিন সৈন্য নিহত হয়েছে। এই বাহিনীর
মোটরসাইকেল রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার ওপর দিয়ে যাওয়ার সময় এই
বিস্ফোরণ ঘটে।
দেশটির কর্মকর্তারা সোমবার একথা জানান। দক্ষিণ
ওয়াজিরিস্তানের উপজাতীয় জেলার তোইখোলা গ্রামের রাস্তায় রোববার এ ঘটনা ঘটে। এ
সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোটরসাইকেলে করে টহল দিচ্ছিল। বিস্ফোরণে
আধাসামরিক বাহিনীর তিন সৈন্য নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে সেনাবাহিনী।

No comments:
Post a Comment