ভারতের
সাথে ঐতিহাসিক টেস্টে লড়াই করে হেরেছে বাংলাদেশ। তবে অধিনায়ক মুশফিকুর
রহীম গড়েছেন কয়েকটি রেকর্ড। এর মধ্যে এমন একটি রেকর্ড তিনি গড়েছেন, যা এর
আগে কোনো উইকেটরক্ষক করেননি। হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে মুশফিকের
ব্যাট থেকে এসেছে ১২৭ রান। এটি তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে
দারুণ এক কীর্তিও গড়েছেন বাংলাদেশ অধিনায়ক। ভারতের মাটিতে টেস্ট সেঞ্চুরি
করা মাত্র তৃতীয় উইকেটকিপার-অধিনায়ক মুশফিক। ভারতের মাটিতে গিলক্রিস্টের
টেস্ট সেঞ্চুরি আছে দুটি। ২০০১ সালে মুম্বাইয়ে ১২২ ও ২০০৪ সালে
বেঙ্গালুরুতে ১০৪। এর মধ্যে বেঙ্গালুরু টেস্টে উইকেটকিপারের পাশাপাশি
অস্ট্রেলিয়ার অধিনায়কও ছিলেন ‘গিলি’। আর ধোনির টেস্ট ক্যারিয়ারের ছয়
সেঞ্চুরির পাঁচটিই ভারতের মাটিতে। পাঁচটিতেই তিনি ছিলেন ভারতের
উইকেটকিপার-অধিনায়ক।
ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টে বিরল আরো এক রেকর্ড
গড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। প্রথম ইনিংসে ভারতের হয়ে
সেঞ্চুরি করেছিলেন ঋদ্ধিমান সাহা। পরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের হয়ে
সেঞ্চুরি করেন মুশফিক। এর আগেও প্রতিপক্ষের উইকেটরক্ষকের সাথে সেঞ্চুরি
করেছিলেন মুশফিক। আর এর মধ্য দিয়ে অনন্য রেকর্ডের মালিক হলেন বাংলাদেশ
টেস্ট দলপতি। একমাত্র মুশফিকই, যার এই রেকর্ড রয়েছে দুইবার। এর আগে ২০১৩
সালে মুশফিক শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। সেই ম্যাচে সেঞ্চুরি
করেছিলেন শ্রীলঙ্কার উইকেটকিপার চান্দিমালও। ফলে বিশ্বের অন্যতম সেরা
উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট, এবি ডিভিলিয়ার্স, মহেন্দ্র সিং
ধোনি ও কুমার সাঙ্গাকার যে রেকর্ড নেই সেই রেকর্ড আছে বাংলাদেশী
উইকেটরক্ষক মুশফিকুর রহীমের।

No comments:
Post a Comment