বাসচালক
জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘট
প্রত্যাহার করা হয়েছে। সোমবার এ ঘোষণা দিয়ে সন্ধ্যা ৭টা থেকে যান চলাচলের
ঘোষণা দিয়েছে পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটি।
সংগঠনটির ডাকে গত
রোববার থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অনির্দিষ্টকালের এ
ধর্মঘট শুরু হয়। ধর্মঘটে ইঞ্জিনচালিত বাস, মিনি বাস, ট্রাক চলাচলসহ বিভিন্ন
যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ
মানুষ।
উল্লেখ্য, মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর নিহতের ঘটনায় সম্প্রতি বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
উল্লেখ্য, মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর নিহতের ঘটনায় সম্প্রতি বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

No comments:
Post a Comment