Monday, February 27, 2017

বাসের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় স্কুলশিক্ষক জুলফিকার আলী ভূট্টো (৪২) নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা  ঘটে। নিহত জুলফিকার উপজেলার সিংড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে ও ভালুকগাছি এস আর জি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পবা হাইওয়ে পুলিশ (শিবপুর ফাঁড়ি) ইনচার্জ ও উপ-পরিদর্শক মনির হোসেন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে নিহত শিক্ষক জুলফিকার এসএসসি পরিক্ষা কেন্দ্রের পরিদর্শক হিসাবে পুঠিয়া পিএন হাইস্কুলে আসছিলেন। উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী ন্যাশনাল ট্রাভেলস বাস তাকে ধাক্কা দেয়। এসময় স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পুঠিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।

No comments:

Post a Comment