Monday, February 13, 2017

বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বিশ্বে এখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আমরা নিন্মমধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। ৫ কোটি মানুষ নিন্মবিত্ত থেকে মধ্যবিওে উঠে এসেছে। আমাদের প্রবৃদ্ধি এখন ৭ দশমিক এক ভাগে উন্নীত হয়েছে। রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। মাথাপিছু আয় এক হাজার ৪৬৬ ডলার।
সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রধানমন্ত্রী রোববার সকালে গাজীপুরের সফিপুর আনসার একাডেমিতে ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৭তম জাতীয় সমাবেশ-২০১৭’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। অর্থনীতিতে আনসার সদস্যদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিল্প-কারখানা, সমুদ্রবন্দর ও বিমানবন্দরের নিরাপওায় আনসার সদস্যদের সতর্ক উপস্থিতি দেশের অর্থনীতির চাকাকে রেখেছে নিরাপদ ও গতিশীল। জনগণের নিরাপওা বিধানে আনসারদের প্রধানমন্ত্রী সততা, শৃংখলা, আন্তরিকতা ও সাহসের সঙ্গে কাজ করার আহবান জানান। বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ২০২১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে মধ্যম এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রামরক্ষা বাহিনী মাটি ও মানুষের বাহিনী। জরুরি প্রয়োজনে সরকারের বিশ্বস্ত সহযোগী হিসেবে এ বাহিনী বারবার প্রমাণ দিয়েছে। সর্ববৃহৎ ও সুশৃংখল এ বাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের প্রয়োজনে সর্বদা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। আনসার একাডেমির ইয়াদ আলী প্যারেড গাউন্ডে সকাল ৯টা ৩৩ মিনিটে পৌঁছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান,
স্বরাষ্ট্র সচিব ড. কামাল উদ্দিন আহমেদ ও আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান। মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু তাই নয়, স্বাধীনতার পর প্রতিটি ক্ষেত্রে আপনারা কর্মদক্ষতা ও সফলতার পরিচয় দিয়ে আসছেন। বিশেষ করে জাতীয় সংকটকালে এবং জরুরি মুহূর্তে আপনাদের কর্মতৎপরতা এ বাহিনীকে সরকারের এক নির্ভরযোগ্য অংশ হিসেবে পরিণত করেছে। তিনি বলেন, বিভিন্ন নির্বাচনে দায়িত্ব পালন করা ছাড়াও বিভিন্ন অভিযান, রেলরক্ষা, মহাসড়কে নাশকতা রোধ এবং মৌলবাদ জঙ্গিবাদ রুখতে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। সম্প্রতি অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচন এবং ইংরেজি নববর্ষ বরণের সময়ে বিশৃংখলা ও নাশকতা ঠেকাতে আপনাদের বলিষ্ঠ ও সক্রিয় ভূমিকা দেশবাসী দেখেছে। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসব পালনকালে জননিরাপওা বিধান ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপনাদের অবস্থান সুস্পষ্ট। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেন, ১৯৯৮ সালে আমাদের সরকারই আপনাদের সর্বোচ্চ সম্মান জাতীয় পতাকা প্রদান করে। আপনাদের দীর্ঘদিনের প্রত্যাশার ধারাবাহিকতায় ব্যাটালিয়ন আনসারদের চাকরি ৯ থেকে ৬ বছরে পূর্ণতা সাপেক্ষে স্থায়ীকরণের বিষয়টি সম্পন্ন হয়েছে। অতি সম্প্রতি এ বাহিনীতে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে,
যা হলি আর্টিজানের মর্মান্তিক ঘটনা-পরবর্তী কূটনৈতিক জোনের নিরাপওায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া বিশিষ্ট ব্যক্তিদের প্রটেকশনের জন্য দুটি আনসার গার্ড ব্যাটালিয়ন গঠনের কাজ প্রক্রিয়াধীন। গত বছর ১৫টি মডেল আনসার ব্যাটালিয়ন সদর দফতর নির্মাণের ঘোষণা দেয়া হয়েছিল। ইতিমধ্যে ৫টির কাজ সম্পন্ন হয়েছে। শেখ হাসিনা বলেন, সারা দেশে ২৪টি ব্যাটালিয়নে মোতায়েন সদস্যরা জাতীয় সংসদ ভবন, নির্বাচন কমিশন সচিবালয় ছাড়াও দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপওায় পুলিশ, র‌্যাব, বিজিবি এবং ডিজিএফআইর সঙ্গে দায়িত্ব পালন করছেন। কর্মমুখী ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুব সম্পদকে কর্মদক্ষ হিসেবে গড়ে তোলা এ বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কাজ। এ বাহিনীর সদস্যরা বর্তমানে যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে মানসম্মত প্রশিক্ষণ গ্রহণ করছে। কর্মসংস্থানের মাধ্যমে দেশের বেকার সমস্যার সমাধান করছে। এ বাহিনীর কর্মকর্তারা বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ ইন্সটিটিউট ছাড়াও দেশ-বিদেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করছে। আয় বৃদ্ধিমূলক কার্যক্রমের মাধ্যমে স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রে এ বাহিনী সারা দেশে এক বিশাল পরিবর্তন সূচনা করেছে- উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ কার্যক্রম বাস্তবায়নের জন্যই প্রতিষ্ঠা করা হয়েছে আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক। ব্যাংকটি সদস্যদের আর্থিক অবস্থার উন্নয়নসহ নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য অবদান রাখছে। প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও ঋণ গ্রহণের অপূর্ব সম্মিলনের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে এ ব্যাংক কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা ফাস্ট ট্রাক প্রকল্প গ্রহণ করেছি।
গভীর সমুদ্রবন্দও, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মেট্রোরেল, আন্তঃদেশীয় রেল প্রকল্প এবং এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট ও কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল নির্মাণের কাজ এগিয়ে চলছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে। জনগণের নিরাপওা বিধানের জন্য আপনারা সততা, শৃংখলা, আন্তরিকতা ও সাহসের সঙ্গে কাজ করবেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাডেমির লেকে ছাতার নিচে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এরপর তিনি একাডেমির দরবার হলে কর্মকর্তাদের সঙ্গে মিলিত হন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৭তম জাতীয় সমাবেশে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জাহিদ হাসান রাসেল এমপি, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রহমত আলী এমপি প্রমুখ। প্রধানমন্ত্রী পরে ঠাকুরগাঁও, রাজশাহী, খুলনা এবং রাঙ্গামাটিতে আনসার ব্যাটালিয়ন সদর দফতর কমপ্লেক্স ভবনের নামফলক উন্মোচন করেন। পরে তিনি আনসার সদস্যদের নিয়ে একটি কেক কাটেন এবং তাদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। আনসার-ভিডিপি সদস্যদের তৈরি বিভিন্ন হস্তশিল্পের স্টল ঘুরে ঘুরে দেখেন।

No comments:

Post a Comment