ব্যবসায়ী
রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইসহ ছয়জনের বিরুদ্ধে করা প্রতারণা মামলার
রায় ঘোষণা করা হবে আজ রোববার। প্রতারণার মাধ্যমে সিলেটের তারাপুর চা
বাগানের হাজার কোটি টাকার জমি আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়েছিলো। গত
বৃহস্পতিবার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের বিচারক
সাইফুজ্জামান হিরো রায়ের এই দিন নির্ধারণ করেন।
আদালতে সরকারপক্ষের কৌঁসুলি
(পিপি) মাহফুজুর রহমান জানান, মামলার ৩৩ সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য
গ্রহণ করা হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ নির্ধারণ করেন
বিচারক। যুক্তিতর্ক উপস্থাপনের সময় রাগীব আলীর পক্ষে কোনো আইনজীবী অংশ
নেননি। তবে বাগানের সেবায়েত ও ওই মামলার আসামি পঙ্কজ কুমার গুপ্তের
আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment