জিয়া
চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় বিএনপির
চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ২ মার্চ পরবর্তী দিন
ধার্য করেছেন আদালত।
আজ রোববার পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের
প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে এ দুই
মামলার আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার আইনজীবী
সানাউল্লাহ মিয়া সময়ের আবেদনের প্রেক্ষিতে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে
আগামী ২ মার্চ দিন ধার্য করেছেন।

No comments:
Post a Comment