Sunday, February 12, 2017

বিজ্ঞাপনে ইমন ইশানা একসঙ্গে

একসঙ্গে প্রথমবারের মতো বিজ্ঞাপনে কাজ করলেন ইমন ও ইশানা। রানা মাসুদের নির্দেশনায় সম্প্রতি এ দুই তারকা একটি এনার্জি ড্রিংকসের বিজ্ঞাপনের শুটিং করেছেন। এ প্রসঙ্গে ইমন বলেন, ‘ইশানার সঙ্গে এর আগে বেশক’টি নাটকে অভিনয় করেছি। তবে বিজ্ঞাপনে আমরা এবারই প্রথম মডেল হিসেবে কাজ করছি। এ কাজটি নিয়ে খুব আশাবাদী।’
ইশানা বলেন, ‘এ বিজ্ঞাপনটির জিঙ্গেল করেছেন রিপন খান। কাজটি করে আমি তৃপ্ত।’ শিগগিরই বিজ্ঞাপনটি দেশের প্রায় সবক’টি চ্যানেলে প্রচারে আসবে বলে নির্মাতা জানান। প্রসঙ্গত, ইমন ও ইশানা সর্বশেষ শাহজাদা মামুনের নির্দেশনায় একটি নাটকে অভিনয় করেন।

No comments:

Post a Comment