বলিউডের
খানদের নিয়ে আলোচনা-সমালোচনা আর গল্পের কমতি নেই। ছবি মুক্তি থেকে
পারিবারিক কোনো কিছুই বাদ যায় না। নানা কাজের ভিড়ে বর্তমানের ট্রেন্ড
সেলফিটা তাদের খুব একটা তোলা হয় না। আর খানরা দু'জন বা তিনজন মিলে এক
সেলফিতে বাধা পড়বেন তা তো কেবল স্বপ্নেই সম্ভব। অবিশ্বাস্য এ ঘটনার জন্ম
দিয়ে সম্প্রতি শাহরুখ ও আমির খান সেলফিতে মেতেছিলেন। টুইটারে সেই ছবি
পোস্ট করেন কিং খান শাহরুখ। খবর হিন্দুস্তান টাইমসের।
টুইটারে ছবিটি
আপলোড করে শাহরুখ লেখেন, ‘আমরা একে অন্যকে ২৫ বছর ধরে চিনি। কিন্তু
একসঙ্গে এটি আমাদের প্রথম সেলফি।’ এদিকে সেলফি পোস্টের পরে বেশ হইচই পড়ে
গিয়েছে। এখন পর্যন্ত পোস্টটিতে ৬৩ হাজার লাইক পড়েছে। আর শেয়ার হয়েছে ১৬
হাজারের বেশিবার।

No comments:
Post a Comment