মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর লক্ষ্য করে অজ্ঞাত বস্তু ছোড়া
হয়েছে। এ নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের
নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস। ফ্লোরিডা রাজ্যে শুক্রবার এ ঘটনা
ঘটেছে বলে সিক্রেট সার্ভিসের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন। এএফপির খবরে
বলা হয়,
ওয়েস্ট পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মার-এ-লাগো অবকাশ যাপন
কেন্দ্রে যাওয়ার পথে ট্রাম্পের গাড়িবহর লক্ষ্য করে অজ্ঞাত ওই বস্তুটি ছোড়া
হয়। গাড়িবহর লক্ষ্য করে অজ্ঞাত বস্তু ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে সিক্রেট
সার্ভিস। এ নিয়ে তদন্ত চলছে উল্লেখ করে বলা হয়, বস্তুটি কি সে বিষয় নিশ্চিত
হতে চায় সিক্রেট সার্ভিস। ঘটনার পর ওই স্থান থেকে পাম বিচ পুলিশের অপরাধ
বিভাগ দু’টি বস্তু সংগ্রহ করেছে এবং তা নিয়ে গেছে।

No comments:
Post a Comment