জিম্বাবুয়ের
৯২ বছর বয়সী প্রেসিডেন্ট রবার্ট মুগাবের স্ত্রী বলেছেন, মুগাবে এখনও এত
জনপ্রিয় যে, তিনি যদি মারাও যান, লাশ হিসেবে আগামী নির্বাচনে তিনি লড়বেন
এবং বিজয়ী হবেন। জিম্বাবুয়ের ক্ষমতাসীন জানু-পিএফ দলের এক সমাবেশে রবার্ট
মুগাবের স্ত্রী ৫১ বছর বয়সী গ্রেস মুগাবে এ কথা বলেন। খবর বিবিসির।
এক
রক্ষক্ষয়ী গৃহযুদ্ধের পর ১৯৮০ সালে সাদাদের শাসন শেষ হওয়ার পর থেকে রবার্ট
মুগাবে জিম্বাবুয়ে শাসন করে আসছেন। গ্রেস মুগাবে তার স্বামী মুগাবের প্রতি
সব সময় অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। রাজধানী হারারের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর
বুহেবার এক সমাবেশে গ্রেস বলেন, আপনারা দেখবেন, ‘লাশ হিসেবেও মুগাবেকে জনগণ
ভোট দিচ্ছে। জিম্বাবুয়ের জনগণ তাদের প্রেসিডেন্টকে এতটাই ভালোবাসে।’ আগামী
বছরের নির্বাচনে পুনর্বার লড়তে প্রেসিডেন্ট মুগাবের প্রতি সমর্থন জানিয়েছে
তার দল জানু-পিএফ। তবে সম্প্রতি অসুস্থতার কারণে জনসমক্ষে তার উপস্থিতি
অনেকটা কমে গেছে।

No comments:
Post a Comment