ফেসবুক
ব্যবহার আমাদের জীবনকে আমাদের অজান্তেই অসুখী করে তুলছে। আর এ ক্ষেত্রে
যারা ‘ফেসবুক ঈর্ষায়’ ভোগে তারা বিশেষভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে।
সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়, যে সব
ব্যবহারকারী সামাজিক যোগাযোগের এই সাইটটি থেকে এক সপ্তাহ নিজেকে দূরে
রেখেছে, জীবন নিয়ে তাদের অধিক সন্তুষ্ট পাওয়া গেছে।
এক্ষেত্রে তাদের
সুস্থতার হারও বেশি। খবর ইন্ডিপেন্ডেন্টের। কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়
পরিচালিত ওই গবেষণায় ১০৯৫ জনকে অন্তর্র্ভুক্ত করা হয়। এদের অর্ধেককে ফেসবুক
ব্যবহার অব্যহত ও অপর অর্ধেককে ফেসবুক থেকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়।
ফলাফলে দেখা গেছে, যারা ফেসবুক ব্যবহার অব্যহত রেখেছিল, তারা উচ্চস্তরের
ফেসবুক ঈর্ষায় ভুগছে এবং সামাজিক মাধ্যমটিতে বন্ধু-বান্ধবদের কর্মকাণ্ডে
ঈর্ষান্তিত হওয়ার প্রবণতাও রয়েছে তাদের মধ্যে। গবেষণার নমুনায় শতকরা ৮৬ ভাগ
মেয়েকে অন্তর্ভুক্ত করা হয়। আর তাদের গড় বয়স ৩৪ বছর। এদের প্রত্যেকের গড়ে
৩৫০ জন ফেসবুক বন্ধু রয়েছে।

No comments:
Post a Comment