Sunday, February 5, 2017

ইকবাল খন্দকারের উপস্থাপনায় বইমেলা প্রতিদিন

ইকবাল খন্দকারের উপস্থাপনায় জিটিভিতে শুরু হয়েছে মাসব্যাপী অনুষ্ঠান ‘বইমেলা প্রতিদিন’। সরাসরি এ অনুষ্ঠানে উপস্থাপন করা হচ্ছে একুশে বইমেলার প্রতিদিনের চালচিত্র। থাকছে লেখক, প্রকাশক ও পাঠকদের সক্ষাৎকার।
অনুষ্ঠানটি জিটিভিতে প্রচারিত হবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি প্রসঙ্গে ইকবাল খন্দকার বলেন, ‘আমাদের প্রাণের মেলাকে প্রাণবন্ত করে দর্শকদের সামনে তুলে ধরাই এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আশা করি দর্শকরা প্রাণের স্পর্শ পাবেন।’

No comments:

Post a Comment