হলিউডে
কাজ নিয়েই এতদিন ব্যস্ত ছিলেন সাবেক বিশ্বসুন্দরী বলিউড নায়িকা প্রিয়াঙ্কা
চোপড়া। ঠিক এ কারণেই দীর্ঘদিন বলিউডের কোনো ছবিতে তাকে দেখা যায়নি। এটা
অবশ্য তার একান্ত অভিমত। যদিও হলিউডে একটি ছবি ও একটি মার্কিন সিরিয়ালের
কাজ ছাড়া অন্য কোনো ব্যস্ততা ছিল না তার। চেষ্টা করেছেন ওখানে ক্যারিয়ার
গড়তে। পথচলা অনেক কঠিন- এটা শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন এ বলি সুন্দরী।
তাই
শেষতক নিজ ঘরেই ফিরছেন। ফিরতি যাত্রায় তার ভক্তদের জন্য অপেক্ষা করছে অনেক
বড় খবর। শাহরুখ খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন প্রিয়াঙ্কা। ঠিক এমন
গুঞ্জনই ভেসে বেড়াচ্ছে বলিউডের বাতাসে। কিছুদিন আগে ভারতে নিজ বাড়িতে
বেড়িয়ে গেছেন তিনি। তখন সঞ্জয়লীলা বানসালির সঙ্গে কথা হয়েছে। তার পরবর্তী
ছবি ‘গুস্তাখী’তে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। সঙ্গে থাকবেন শাহরুখ খান। একজন
যৌনকর্মীর জীবনকে তুলে ধরা হবে ছবিতে। এ চরিত্রেই অভিনয় করবেন প্রিয়াঙ্কা।

No comments:
Post a Comment