টেস্ট
অভিষেকের পর কঠিন দুটি সিরিজ খেলার অভিজ্ঞতা হয়েছে তাসকিন আহমেদের।
অভিষেকের আগে আলোচনায় থাকা তাসকিন টেস্ট শুরু করেছেন সর্বশেষ নিউজিল্যান্ড
সফরে। কিউইদের বিপক্ষে দুটি এবং ভারত সফরে একটি টেস্ট খেলেছেন ২১ বছর বয়সী
এই ডান হাতি পেসার। এ তিন ম্যাচেই হেরেছে বাংলাদেশ। জয় পেতে উন্মুখ তাসকিন।
তিন টেস্ট ম্যাচে পাঁচটি উইকেট নেয়া এই পেসার শ্রীলংকা সফরে ঘোচাতে চান
অপূর্ণতা। কাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেন, ‘এখন
পর্যন্ত যে তিনটা টেস্ট খেলেছি তাতে আমি খুশি নই। দুঃখজনক হল এই যে, তিনটি
টেস্টেই আমরা হেরেছি।
এবার ভালো কিছু হবে এমন প্রত্যাশা নিয়েই আমরা
শ্রীলংকা যাচ্ছি।’ তাসকিন টেস্ট ক্যারিয়ারের ছয় ইনিংসে ৯৪ ওভার বোলিং
করেছেন। ইকোনমি রেট ৪.৮৫। তাসকিন বলেন, ‘শ্রীলংকা সফরে আমি ভালো কিছু করতে
চাই। শেষ কয়েকটি সিরিজে আমরা যে ভুল করেছি সেসব শুধরাতে পারলে ভালো ফলাফল
হবে। সর্বশেষ কয়েকটা টেস্ট আমরা দেশের বাইরে খেলেছি। এই অভিজ্ঞতা কাজে
লাগাতে পারলে ভালোই হবে।’ শ্রীলংকা সফরে দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান ও
রুবেল হোসেন। রয়েছেন কামরুল ইসলাম রাব্বি ও শুভাশিস রায়। পাঁচ পেসারের
মধ্যে একাদশে জায়গা পাওয়ার জন্য লড়াই করতে হবে তাসকিনকেও।

No comments:
Post a Comment