Tuesday, February 14, 2017

সিএসইর চেয়ারম্যান হচ্ছেন ড. আবদুল মোমেন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন অর্থমন্ত্রীর ছোট ভাই ড. একে আবদুল মোমেন। রোববার তাকে সিএসইর পরিচালনা পর্ষদের সদস্য মনোনীত করা হয়। আর পরিচালকরা তাদের মধ্য থেকে একজনকে পরবর্তী তিন বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত করবেন। তবে এখনও নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি। সিএসই সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সিএসইর চেয়ারম্যান ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ। জানা গেছে, ড. আবদুল মোমেন ১৯৪৭ সালে সিলেটে জন্মগ্রহণ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিদেশী বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনা করেন। দীর্ঘদিন তিনি সরকারের বিভিন্ন দায়িত্বশীল পদে চাকরি করেন। তিনি ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে ড. মোমেন জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউনেস্কোর পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া জাতিসংঘের ৬৭তম সাধারণ অধিবেশনে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি জাতীয় চা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

No comments:

Post a Comment