Wednesday, February 8, 2017

রংপুরে শিমুল হত্যার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে গুলি করে  হত্যার প্রতিবাদে ও খুনির দৃষ্টান্তমূলক শান্তি দাবিতে রংপুর মহানগরীতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে বুধবার প্রেসক্লাবের সামনে মানববন্ধনে রংপুরের সাংবাদিক সংগঠন ও কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এসময়  সংস্থা কেন্দ্রীয় স্থায়ী পরিষদ সদস্য,
প্রেসিডিয়াম সদস্য ও রংপুর বিভাগীয় সভাপতি নুরুজ্জামান প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলী আশরাফ, এটিএন বাংলা ও এটিএন নিউজের রংপুর ব্যুরো প্রধান মাহাবুবুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফখরুল আনাম বেঞ্জ, রংপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিভাগ উন্নয়ন পরিষদ আন্দোলনের আহবায়ক ওয়াদুদ আলী, বৈশাখী টেলিভিশনের রংপুর প্রতিনিধি আফতাব হোসেন, সাংবাদিক সংস্থা বিভাগীয় কমিটির সহ-সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক নজরুল মৃধা, জেলা কমিটি সভাপতি রবিউল ইসলাম সরকার বাবলু, মহানগর কমিটির সভাপতি বাবলু নাগ প্রমুখ। বক্তারা সাংবাদিক শিমুল হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

No comments:

Post a Comment