Thursday, February 16, 2017

সৎভাইয়ের হত্যার পেছনে কিম জং?

কাদের ষড়যন্ত্রের শিকার হয়ে উত্তর কোরিয়ার নেতা নেতা কিম জং উনের সৎভাই মারা গেছেন, সেই রহস্যের তদন্ত শুরু করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। সোমবার কিম জং ন্যাম কুয়ালালামপুরের বিমানবন্দরে বিষক্রিয়ার শিকার হন বলে দাবি করা হচ্ছে। এ ঘটনায় কুয়ালালামপুর বিমানবন্দরে ভিয়েতনামি পাসপোর্টধারী এক নারীকে আটক করা হয়েছে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করছে না।
লাশের ময়নাতদন্তের কাজ চলছে। দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হোয়াং কিও আহন বলেছেন, যদি প্রমাণ হয় যে, এ ঘটনার পেছনে আসলে উত্তর কোরিয়াই আছে, তাতে দেশটির শাসকগোষ্ঠী যে কতটা ‘নিষ্ঠুর এবং অমানবিক’ সেটাই প্রকাশিত হবে। দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থা বলছে, কিম জং ন্যামকে বিষ প্রয়োগেই হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা। কিম জং ন্যাম উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং ইলের বড় ছেলে। ২০১১ সালে কিম জং ইলের মৃত্যুর পর তিনিই পরবর্তী নেতা হবেন বলে আশা করেছিলেন। কিন্তু তাকে পাশ কাটিয়ে ক্ষমতায় বসানো হয় তার ছোট সৎভাই কিম জং উনকে। বিবিসি।

No comments:

Post a Comment