Monday, February 20, 2017

ভাঙ্গায় আওয়ামী লীগের কর্মী সভা

ফরিদপুর ভাঙ্গা উপজেলায় তুজারপুর ইউনিয়নে রোববার আওয়ামী লীগের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য  মোঃ মজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি বলেন,নেতাকর্মীদের মূল্যায়ন করে জনগনকে সঙ্গে নিয়ে এলাকায় ব্যাপক উন্নয়নে করা সম্ভাব।
তিনি আরও বলেন,গত তিন বছরে নেতাকর্মী ও ভাঙ্গার জনগনকে সঙ্গে নিয়ে প্রতিটি এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি এবং অবহেলিত ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসনে ব্যাপক উন্নয়নের জন্য আমি নিরলসভাবে কাজ করে যাব। সভায় উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান সাহাদাৎ হোসেন, ব্যবসায়ী আবু জাফর মুন্সী, মম সিদ্দিক মিয়া, দেলোয়ার হোসেন, পারভেজ সৈয়দ মাহবুবসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

No comments:

Post a Comment