Tuesday, February 28, 2017

দুই মামলায় জামিন পেলেন সাবেক মেয়র মারুফ

পুলিশের রুজু করা দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন যশোর নগর বিএনপির পৌরসভার সাবেক মেয়র সভাপতি মারুফুল ইসলাম। গত ৫ ও ৬ জানুয়ারি পুলিশ মারুফসহ বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দুটি রুজু করেছিল কোতয়ালী থানায়।
অভিযোগ বলা হয়, বিএনপি নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন। গতকাল সোমবার রাতে মারুফুল ইসলাম জানান, এদিন জামিনের আর্জি নিয়ে তিনি হাইকোর্টে হাজির হন। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ তার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করেন। তিনি জানান, হাইকোর্টের আদেশ অনুযায়ী আগামী চার সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে হাজির হতে হবে। মারুফুল ইসলামের পক্ষে অ্যাডভোকেট স ম রেজাউল করিম ও অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল শুনানিতে অংশ নেন বলে তিনি জানান। গত ৬ জানুয়ারি যশোরে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর চেষ্টার অভিযোগে সাবেক মেয়র মারুফুল ইসলামসহ বিএনপির ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। মামলা দুটির অন্যতম আসামি সাবেক মেয়র মারুফুল ইসলাম বোনের অসুস্থতাজনিত কারণে সে সময় ঢাকায় অবস্থান করছিলেন।

No comments:

Post a Comment