মেঘে
সূর্যের আলো ঠিকরে একটি রংধনু দেখা দিয়েছিল সিঙ্গাপুরের আকাশে। এটা দেখে
আনন্দে বিমোহিত হয়েছেন সিঙ্গাপুরবাসী। বিবিসি জানায়, সোমবার বিকালে বহু রঙে
রঙিন ওই ‘আগুনে রংধনু’ ১৫ মিনিট ধরে সিঙ্গাপুরের আকাশে ছিল। পুরো
সিঙ্গাপুর দ্বীপ থেকে রংধনুটি দেখা গেছে।
গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা
হয়েছে, মেঘের বরফের ক্রিস্টালের ভেতর দিয়ে সূর্যের আলো প্রতিসরিত হলে এ
ধরনের রংধনু দেখা দেয়। তবে অনেকে বলেছেন, সাবানের বুদবুদ, প্রজাপতির ডানা
কিংবা পানির ফোঁটার মধ্যে যে ধরনের রঙের খেলা দেখা যায় এটা সে ধরনের বিষয়ও
হতে পারে।

No comments:
Post a Comment