প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে একটি লাল গোলাপ উপহার দিলেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা
কামাল। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক
শুরুর আগে এই উপহার তুলে দেন তিনি। রাজধানীর শেরবাংলা নগরের এনইসি সম্মেলন
কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ফুল দেয়ার কারণ হিসেবে জানা গেছে,
পরিকল্পনামন্ত্রীর নিজ তত্ত্বাবধানে পরিকল্পনা কমিশন চত্বরে বিভিন্ন ফুলের
বাগান করা হয়েছে। সেই বাগানে সৃজিত গালাপ বাগানে সদ্য ফোটা এই ফুলটি তিনি
প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন। এরকম উপহার পেয়ে প্রধানমন্ত্রীও উচ্ছ্বসিত
প্রশংসা করেছেন বলে একনেকে অংশ নেয়া একাধিক কর্মকর্তা যুগান্তরকে
জানিয়েছেন। তারা বলেন, প্রধানমন্ত্রী বেশ খুশি হয়েছেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment